Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৫-২০২৬, সময়ঃ সকাল ০৮:৫৭
ফটো কার্ড

জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের বসতবাড়ি ভাংচুর

জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের বসতবাড়ি ভাংচুর

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আহত ব্যক্তির ভূয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় প্রতিপক্ষের বসতবাড়ি ভাংচুর ও লুঠতারাজের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, দীর্ঘদিন থেকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার গ্রামের জবেদ আলীর ছেলে গোলাম রব্বানীর সাথে প্রতিবেশি আব্দুল লতিফ মিয়ার ছেলে মাহাফুজার রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রোববার বিকালে মাহফুজারের সাথে গোলাম রব্বানীর কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। 

এতে গোলাম রব্বানী গুরুতর অসুস্থ হলে তাকে পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার ভূয়া মৃত্যুর ছড়িয়ে পড়ায় গোলাম রব্বানীর লোকজন সোমবার বিকালে মাহফুজারের বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর করে এবং মালামাল লুঠতারাজ করে। খবর পেয়ে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মাহফুজার বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে তার বসতবাড়ি ভাংচুর ও লুঠতারাজ করেছে। তিনি সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অসুস্থ্য গোলাম রব্বানীর মৃত্যুর খবর ছড়িয়ে মাহফুজারের বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ভাংচুরের বিষয়টি সঠিক। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। 
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad