Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

জাকার নেতৃত্বে সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

জাকার নেতৃত্বে সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

অনলাইন ডেস্ক ►

অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। এর ফলে এই ফুটবলার দেশের হয়ে টানা সপ্তম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবেন। ৩৩ বছর বয়সী এই জাকা জাতীয় দলের অধিনায়ক কোচ মুরাত ইয়াকিনের ২৬ সদস্যের স্কোয়াডে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ পাঁচজন খেলোয়াড়ের একজন।

তাদের মধ্যে রয়েছেন বার্নলির ফরোয়ার্ড জেকি আমদুনি, যিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া একমাত্র বিস্ময়কর নাম। হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তিনি এই মৌসুমে বদলি হিসেবে তিনটি সংক্ষিপ্ত উপস্থিতিতে মাত্র ৪৫ মিনিট ফুটবল খেলেছেন। ইয়াকিন জানান, তিনি এখনও শতভাগ ফিট নয়। তবে দেশের হয়ে তার ভূমিকা সম্পর্কে তিনি অবগত রয়েছেন।

সুইজারল্যান্ড সবশেষ তিনটি বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ ষোলোতে এবং গত দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে দেশটি। ১৩ জুন সান ফ্রান্সিসকোতে তারা প্রথম ম্যাচে কাতারের মুখোমুখি হবে। এরপর ১৮ জুন বসনিয়া-হার্জেগোভিনা এবং ২৪শে জুন কানাডার বিপক্ষে খেলবে। এর আগে ৩১ মে জর্ডান এবং ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।
সুইজারল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), মারভিন কেলার (ইয়ং বয়েজ), ইভন মভোগো (লরিয়েন্ট) ডিফেন্ডার: রিকার্ডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), সিলভান উইডমার (মাইনৎস), ম্যানুয়েল আকানজি (ইন্টার মিলান), মিরো মুহেইম (হামবুর্গ), নিকো এলভেডি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), অরেলে আমেন্ডা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), লুকা জাকেজ (স্টুটগার্ট), এরে কোমের্ট (ভ্যালেন্সিয়া)।

মিডফিল্ডার: ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ), গ্রানিট জাকা (সান্ডারল্যান্ড), রেমো ফ্রেউলার(বোলোগনা), ডেনিস জাকারিয়া (মোনাকো), আরডন জাশারি (এসি মিলান), মিশেল এবিশার (পিসা), ডিজিব্রিল সো (সেভিলা), ক্রিশ্চিয়ান ফাসনাখ (ইয়ং বয়েজ), ফ্যাবিয়ান রিডার (অগসবার্গ)। ফরোয়ার্ড: নোয়া ওকাফোর (লিডস), ড্যান এনডয়ে (নটিংহাম ফরেস্ট), জেকি আমদোনি (বার্নলি), ব্রিল এম্বোলো (রেনেস), রুবেন ভার্গাস (সেভিলা), সেড্রিক ইটেন (ফর্তুনা ডুসেলডর্ফ)

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad