Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ►

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রেসসচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘ সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এতে তিনি রোহিঙ্গা সংকট, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন। সংঘাত নিরসনে তিনি বিশ্বনেতাদের সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad