Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক ►
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণ ছিল দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক। এ গুরুত্বপূর্ণ ভাষণের জন্য তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বাবলম্বী ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, রাষ্ট্রের নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়েই দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad