
অনলাইন ডেস্ক ►
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, যারা বিভিন্ন সময় দাবি পরিবর্তন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, তা মূলত তাদের রাজনৈতিক পরাজয়েরই প্রতিফলন। আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর) ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, উন্নত বিশ্বের কোথাও এমন নিয়ম নেই, অথচ একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে এমন অযৌক্তিক দাবি তুলেছিল। জুলাই সনদের বিষয়ে যেকোনো ভিন্নমত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।