Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

অনলাইন ডেস্ক ►
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতার কারণে যুদ্ধের আশঙ্কা কিছুটা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। খবর সিএনবিসির। সোমবার (৩ আগস্ট) এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ, যা দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ১০ ডলারে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ওপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। প্রস্তাবিত চুক্তির মধ্যে হরমুজ প্রণালি দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধানের বিষয় রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তেলের দাম সাধারণত বেড়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা তৈরি হলে বাজারে উদ্বেগ বাড়ে।

তবে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন এবং তেলের দামে ঝুঁকির প্রভাব কমেছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানান, যুক্তরাষ্ট্রের হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad