Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও প্রবীণদের মাঝে ভাতা বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও প্রবীণদের মাঝে ভাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক ►

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গাইবান্ধায় স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রবীণদের মাঝে নিয়মিত ভাতা ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। 

আজ শনিবার শহরের ডিবি রোডে সংগঠনের জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। এ সময় সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের আশপাশসহ ডিবি রোডের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানানো হয়। ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। 

পরিচ্ছন্নতা অভিযান শেষে সংগঠনের সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের হাতে ভাতার অর্থ তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন ইকবাল, শহীদুজ্জামান শহীদ, ওমর জাহিদ খোকনসহ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাহান খন্দকার। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad