Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

তিস্তা সোলারের ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও বঞ্চিত সুন্দরগঞ্জবাসী

তিস্তা সোলারের ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও বঞ্চিত সুন্দরগঞ্জবাসী

সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালা ও খোদ্দার চরে দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। প্রতিদিন এই সৌর বিদ্যুৎ কেন্দ্র হতে ঘন্টায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। তিস্তা সোলার লিমিটেডের উৎপাদিত বিদ্যুৎ হতে বঞ্চিত সুন্দরগঞ্জবাসি। এই বিদ্যুৎ রংপুরে মুল গ্রীডে যোগ হয়। অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুতের মোট চাহিদা চাহিদা মাত্র ২৫ মেগাওয়াট। প্রতিদির বিদ্যুৎ সরবরাহ হচ্ছে মাত্র ১০ হতে ১২ মেগাওয়াট। সে কারনে ঘন ঘন লোড শেডিং। এলাকাবাসির দাবি যেখানে ঘন্টায় বিদ্যুৎ উৎপন্ন হয় ২০০ মেগাওয়াট, সেখানে বিদ্যুতের ঘাটতি মাত্র ১০ হতে ১২ মেগাওয়াট। এলাকার বিদ্যুতের চাহিদা মিটিয়ে বাাকী বিদ্যুৎ মুল গ্রীডে যোগ করার দাবি তাদের।

বিদ্যুৎ অফিসের তথ্যমতে উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ লাখ ৪০ হাজার গ্রাহক মিটার রয়েছে। মিটার সমুহের বিপরীতে সুবিধাভোগীর সংখ্যা অন্তত ৭ লাখ মানুষ। উপজেলার সুন্দরগঞ্জ ও ধুবনী কঞ্চিবাড়ি সাবষ্ট্রেশনে মোট বিদ্যুতের চাহিদা ২৫ মেগাওয়াট।  অথচ প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে মাত্র ১০ হতে ১২ মেগাওয়াট। অসহনীয় লোডশেডিং জনজীবনকে অতিষ্ট করে তুলেছে।

জানা গেছে, প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যয় নির্মাণ করা হয় তিস্তা সোলার লিমিটেড নামে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র। ২০১৭ সালে শুরু হয় প্রকল্পের কাজ। ২০২৩ সালের ২৬ অক্টোবর সরকারের সাথে চুক্তি হয়। আগামী ২০ বছর সরকার ১৩ টাকা ৯০ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনে নিবে।  ধু ধু বালু চরের প্রায় ১ হাজার একর জমিতে ৮৫টি মাউন্টিং পাইলস’র উপর সারি সারি সাজানো ৫ লাখ ৬০ হাজার সৌর প্যানেল রয়েছে। এসব সৌর প্যানেল থেকে ১২০টি ইনভার্টারের মাধ্যমে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ঘন্টায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। উপজেলা বাসির দাবি যেহেতু এখানে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সে কারেন এই উপজেলার বিদ্যুতের চাহিদা পুরুন একান্ত কাম্য।

সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের মাধ্যমে ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন। তিস্তা নদীর পাড়ে দেশের সর্ববৃহৎ এই সোলার প্লান্টটিকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায়  নির্মাণ করা হয়েছে বাঁধ ও চলাচলের জন্য সাত কিলোমিটার সড়ক। এছাড়া প্রকল্পের অভ্যন্তরে মাটির নীচ দিয়ে সাড়ে ৫ কিলোমিটার কেবল স্থাপন করা হয়েছে।  

একটি পরিসংখ্যানে জানা গেছে, জ্বালানী ব্যবহার করে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হত ১৬০ লিটার ডিজেল। সে হিসেবে কেন্দ্রটি চালুর পর সাত মাসে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে লাগত ৩ কোটি ২৮ লাখ ৩৮ হাজার ৮৮০ লিটার ডিজেল। এর ফলে বর্তমান বাজার দর অনুযায়ী সাশ্রয় হয়েছে ৩৫৭ কোটি টাকারও বেশী। তাই নয় শুধু ডিজেল পুড়িয়ে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করলে নির্গত হতো পরিবেশের জন্য ক্ষতিকর প্রায় ৯ কোটি কেজি কার্বন ডাই অক্সাইড। তাই প্রকল্পটি নি:সন্দেহে পরিবেশ বান্ধব। 

তিস্তা সোলার লিমিটেডের এডমিন কর্মকর্তা জারিফ হাসান বলেন, এই সোলার প্লান্ট থেকে বছরে উৎপাদন হবে তিনশ কোটি টাকা মুল্যমানের ২০০ মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ। এতে জ্বালানী যেমন বাঁচবে, তেমনি বাঁচবে পরিবেশও। এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের ফলে গাইবান্ধা-রংপুরসহ উত্তরের আট জেলায় বিদ্যুতের লোডশেডিং যেমন কমবে তেমনি গতি ফিরে আসবে শিল্প কারখানায়। তিস্তা সোলার চুক্তি করেছেন মুল গ্রীডের সাথে, সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা সোলারের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপার।

সুন্দরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. মাইদুল ইসলাম বলেন, বিদ্যুতের অসহনীয় লোড শেডিং এর কারনে আইসিটি ব্যবস্থার বারোটা বেজে গেছে। সেই সাথে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় করায় প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ইলেকট্রনিক যাবতীয় ডিভাইস। যেহতু তিস্তা সোলারে দিনে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়, সেহেতু এলাকার চাহিদা মেটানোর জোর দাবি তার। 

গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, এলাকাবাসির দাবির সাথে আমি একমত। সদাসয় সরকারের বিদ্যুৎ ও খনিজ্য মন্ত্রনালয়ের  মন্ত্রী যেন বিষয়টি আমলে নিয়ে এলাকাবাসীর দাবিটি পুরুন করবেন। 

সুন্দরগঞ্জ বিদ্যুৎ অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান বলেন চাহিদার অর্ধেক ঘাটতি থাকার কারনে ঘন ঘন লোড শেডিং হচ্ছে। মুল গ্রিড থেকে বিদ্যুৎ যোগ না হলে কিছু করা নেই। উপজেলার ১৫ পনের ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ লাখ ৩৩ হাজার গ্রাহকের মিটার রয়েছে। এর মধ্যে সেচ মিটার গ্রাহক ৩ হাজার ৩০০টি। মিটার সমুহের বিপরীতে সুবিধাভোগীর সংখ্যা কমপক্ষে ৭ লাখ মানুষ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad