Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দীঘির ‘বিদায়’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা

দীঘির ‘বিদায়’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক ►

আলোচিত অভিনেত্রী দীঘি অভিনীত ও মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমাটি আসছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় ছিল। তবে শেষ মুহূর্তে এসে জানা গেল সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে না। সিনেমাটির প্রযোজনা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, ‘বিদায়’ মুক্তির জন্য আগামী বছরের যেকোনো সুবিধাজনক সময়কে বেছে নেওয়া হবে।

এদিকে শেষ মুহূর্তে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ায় কিছুটা আশাহত দীঘি বলেন, ‘নিশ্চয় প্রযোজক এবং পরিচালক ভালো বুঝেই এর মুক্তি পিছিয়ে দিয়েছেন। খারাপ লাগছে এটা সত্যি। তবে আশা করছি পরবর্তীতে ভালো একটা সময়েই সিনেমাটি মুক্তি পাবে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। এ প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, এই মুহূর্তে বিদায় মুক্তি পাচ্ছে না। এখন সেটা সম্ভব না। এই বিষয়ে প্রযোজক ভালো বলতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad