Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

দেশে খাদ্যশস্যের মজুদ সাড়ে ২০ লাখ টন ছাড়াল

দেশে খাদ্যশস্যের মজুদ সাড়ে ২০ লাখ টন ছাড়াল

অনলাইন ডেস্ক ►

সরকারি শস্যভাণ্ডারে খাদ্যশস্যের মজুদ এখন অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের সরকারি গুদামগুলোতে মোট খাদ্যশস্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে। এর মধ্যে প্রধান খাদ্য চালের মজুদ রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন, গম রয়েছে ৩ লাখ সাতাশ হাজার মেট্রিক টনের কিছু বেশি (৩,৩৬,৮৩১ মে. টন) এবং ধানের মজুদ রয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন (যা চালের আকারে রূপান্তরিত)। ভাসমান (ফ্লোটিং) মজুদসহ এই হিসাব চূড়ান্ত করা হয়েছে।

বর্তমানে দেশজুড়ে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বোরো সংগ্রহ অভিযান জোরদারে চলছে। গত ১৭ জুন পর্যন্ত প্রায় ৭ লাখ ১৮ হাজার মেট্রিক টনের বেশি বোরো শস্য সংগ্রহ করা হয়েছে। একই সাথে চলতি অর্থবছরে সরকারি ও বেসরকারি উদ্যোগে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন চাল ও গম আমদানি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার উপ সচিব মোহাম্মদ মামুন মিয়া জানান, দেশে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ থাকলে তাকে নিরাপদ ধরা হয়। সেই তুলনায় বর্তমান মজুদ অত্যন্ত আশাব্যঞ্জক ও নিরাপদ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলমান থাকবে, যার ফলে মজুদের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad