
অনলাইন ডেস্ক ►
দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্তের হার ও মৃত্যু বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫টি শিশু প্রাণ হারিয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে মোট ৫৬৫টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং উপসর্গে ৪৭৭ জন মারা গেছে। গত একদিনেই আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে। এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ৯০৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং ৫৪ হাজার ১৮৮ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাদানে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
মাধুকর/এমআর