Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

দেড় দশক পর আবার পর্দায় ফিরছেন জয় ও দীপা খন্দকার

দেড় দশক পর আবার পর্দায় ফিরছেন জয় ও দীপা খন্দকার

অনলাইন ডেস্ক ►

জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও অভিনেত্রী দীপা খন্দকার- এক সময়ের এই জনপ্রিয় জুটি প্রায় ১৫ বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে নির্মিত একটি বিশেষ নাটকে তাদের অভিনয় করতে দেখা যাবে। যুবরাজ খানের পরিচালনায় ‘মায়ার বাঁধন’ শীর্ষক এই নাটকে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।

নাটকের গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে। এতে দেখা যাবে, জয় ও দীপার ১৮ বছরের এক ছেলে এবং ১৬ বছরের এক মেয়ে রয়েছে। একটা সময় সন্তানদের সঙ্গে বাবা-মায়ের মানসিক দূরত্ব তৈরি হয়, যা গল্পের মূল উপজীব্য। 

দীপা খন্দকার দীর্ঘ সময় পর জয়ের সঙ্গে কাজ করা নিয়ে বলেন, "একসময় আমাদের জুটি নিয়মিত ছিল, কিন্তু গত দেড় দশকে একসাথে কাজ করার সুযোগ হয়নি। দীর্ঘ বিরতির পর পুরনো সহকর্মীর সাথে কাজ করে বেশ ভালো লাগছে।" দর্শকরাও এই গুণী দুই অভিনেতাকে দীর্ঘ সময় পর একসাথে দেখার জন্য মুখিয়ে আছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad