
নওগাঁ প্রতিনিধি►
নওগাঁর পোরশায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহুরুল ইসলাম (৩৬) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (৩০ মে) সকালে শোভাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির পানির পাম্পে নতুন সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মাধুকর/এমআর