Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

‎‎রবিউল ইসলাম শাকিল ►
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সপ্তাহ- ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)এর আয়োজনে ২৯ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন কলা ভবনের ৬ষ্ঠ তলায় কনফারেন্স কক্ষে কেক কেটে এই গবেষণা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। একইসাথে দুইটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য। 

‎প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গবেষণা যেকোন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের একটি মানদণ্ড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী সকলের জন্যই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই গবেষণা করতে হবে। সবাইকে ক্রিয়েটিভ হতে হবে এবং নতুন নতুন বিষয় উদ্ভাবন করতে হবে। গবেষণায় উন্নতি করতে পারলে একইসাথে নিজের, প্রতিষ্ঠানের, সমাজের তথা দেশের উন্নতি হবে| তাই সকলকে গবেগষণায় মনোযোগের সাথে আত্মনিয়োগ করে আবিষ্কার করতে হবে।

‎প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান|

Pathways to Higher Studies Abroad: Strategies Securing Scholarships and Research Opportunities শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের প্রফেসর ড. রায়হান হাবিব এবং গুণগত তথ্য বিশ্লেষণ সফটওয়্যার দঘঠরাড়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্ল্যানিং বিভাগের প্রফেসর ড. মো. সালাউদ্দিন| উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচারলক ড. মো. আশরাফুল আলম।

‎গবেষণা সপ্তাহের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নতুন কলা ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. শাহীদ রেজা। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও ড. মো. জাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad