Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৭ মিনিট আগে
ফটো কার্ড

নতুন করে বিয়ে নিয়ে কী ভাবছেন অভিনেত্রী বাঁধন?

নতুন করে বিয়ে নিয়ে কী ভাবছেন অভিনেত্রী বাঁধন?

অনলাইন ডেস্ক ►

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই অকপট অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনলাইন আড্ডায় অংশ নিয়ে প্রেম, বিয়ে এবং জীবনের নানা টানাপোড়েন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না। উত্তরে বাঁধন জানান, গত বছর তিনি বিয়ের কথা ভেবেছিলেন। এমনকি বিয়ের মতো একজন সঙ্গীও তাঁর জীবনে এসেছিলেন, যার পরিবারের পক্ষ থেকেও তাঁকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। আক্ষেপ করে অভিনেত্রী বলেন, যার সঙ্গে বিয়ের পরিকল্পনা ছিল, সে আসলে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে।

বর্তমানে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বেশ সতর্ক এই অভিনেত্রী। তিনি বলেন, এখন আর বিয়ের মতো উপযুক্ত পাত্র আমার আশপাশে খুঁজে পাচ্ছি না। প্রেম করার জন্য দু-একজনকে পেয়েছিলাম, কিন্তু বিয়ের জন্য সঠিক মানুষ নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, জীবনে আমি দুইবার বিয়ে করেছি। সেই ভুল আর করা যাবে না।

আলাপচারিতায় বাঁধন তাঁর শৈশবের ঈদ স্মৃতির কথাও তুলে ধরেন। মুন্সীগঞ্জের শ্রীনগরে তাঁদের গ্রামের বাড়িতে কাটানো সেই আনন্দময় দিনগুলোর কথা এখনো তাঁর স্মৃতিতে উজ্জ্বল। বাঁধনের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধের জায়গাটি বড় হয়ে দেখা দেয়। তবে রোজার ঈদের সবচেয়ে ভালো লাগার অংশ ছিল সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা, যা এখনো তাঁকে নস্টালজিক করে তোলে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad