
পলাশবাড়ী প্রতিনিধি ►
ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ গাইবান্ধা জেলা পর্যায়ে ফুটবল খেলায় পলাশবাড়ী উপজেলা দল (কিশোর) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (৯ মে) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে খেলা শেষে এদিন সন্ধ্যায় ইনডোর স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী খেলার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারি কমিশনার সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহীদ, পলাশবাড়ী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন,
পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমী’র সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন এবং ফুটবল খেলোয়ার ফরিদুল হক রুবেলসহ খেলা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরী দল অংশ নেয়। এরমধ্যে সমাপনী ফুটবল খেলায় পলাশবাড়ী বনাম গোবিন্দগঞ্জ কিশোর দল ১-০ গোলে বিজয়ী হয়। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।