Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৭ হাজার টাকা​

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩৭ হাজার টাকা​

লালপুর (নাটোর) প্রতিনিধি ►
নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অটোভ্যান চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় আসামিদের নিকট থেকে চোরাই অটোভ্যান বিক্রির নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) গ্রেফতারকৃতদের নাটোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।​

গ্রেফতারকৃতরা হলেন লালপুর উপজেলার বাকনাই (কদমতলা) গ্রামের মৃত দেছের উদ্দিনের ছেলে মোঃ সাজদার রহমান (৫১), মৃত শাহাজান আলীর ছেলে মোঃ মিলন ইসলাম (২৯), মৃত রহমান মন্ডলের ছেলে মোঃ আবেদ আলী (৪৫) এবং মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৪)।​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাতে বাকনাই গ্রামের মোঃ শাকিল আলী (২৭) তাঁর প্রায় ৭০ হাজার টাকা মূল্যের অটোভ্যানটি নিজ বসতবাড়ির বারান্দায় শিকল ও তালা দিয়ে রেখে ঘুমাতে যান।

পরদিন ১৪ অক্টোবর ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখেন, চোরেরা ঘরের বাইর থেকে ছিটকিনি আটকে দিয়ে বারান্দার শিকল ও তালা কেটে অটোভ্যানটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাকিল আলী লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।​মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) এ.জে মিন্টু ঘটনাটির তদন্ত শুরু করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) লালপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত চারজনকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারের পর আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা অটোভ্যান চুরির বিষয়টি স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই অটোভ্যান বিক্রির নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।​

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে চুরির ঘটনার সাথে গ্রেফতারকৃত আসামিদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। অদ্য ২০ অক্টোবর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোর চক্রের সাথে জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad