Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১-২০২৪, সময়ঃ সকাল ১১:২৮
ফটো কার্ড

নির্বাচনী সভায় ভুরিভোজ, গোবিন্দগঞ্জে নৌকার প্রার্থীকে শোকজ

নির্বাচনী সভায় ভুরিভোজ, গোবিন্দগঞ্জে নৌকার প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক►

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ (গোবিন্দগঞ্জ) মো. মামুনুর রশীদ এ নোটিশ দেন।

এর আগে রবিবার (৩১ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবুল কালাম আজাদের এক নির্বাচনী সভায় চার মণ চাল ও এক মণ মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ভোটারদের খাওয়ানোর ছবি ও সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ (চৌকি) আদালতে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন অনুসন্ধান কমিটি। 

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, রোববার গোবিন্দগঞ্জ উপজেলার বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে চার মণ চাল এবং এক মণ মুরগির মাংস দিয়ে রান্না করা খিচুড়ি ভোটারদের পরিবেশন করা হয়। পরে সেই খবর ছবিসহ গণমাধ্যমে প্রকাশিত হয়।

নোটিশে আরও বলা হয়, আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি নির্বাচনী আচরণ বিধিমালা-২০০৮ এর ১০৯ (চ) বিধির বিধান লঙ্ঘন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad