Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৪৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ঢুকে পড়লো বাড়িতে, মারা গেল দুই মোটরসাইকেল আরোহী

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ঢুকে পড়লো বাড়িতে, মারা গেল দুই মোটরসাইকেল আরোহী

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল বাড়িতে ঢুকে পরে সামিউল ইসলাম (১৫) ও আব্দুল্লাহ মিয়া  (৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা আপন চাচাতো ভাই।  গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বৈরাগীবাজার এলাকায় সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম উপজেলার দক্ষিণ কাজী বাড়ী গ্রামের সাদেকুল ইসলামের ছেলে ও ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত আব্দুল্লা মিয়া একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে ও বৈরাগীবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদেকুল ইসলাম তার আপন চাচাতো ভাই আব্দুল্লাকে নিয়ে মোটরসাইকেলযোগে সাদুল্লাপুর থেকে বাড়ি যাচ্ছিল। পথে ওই এলাকায় বাঁক ঘুড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দিনেশ চন্দ্রের বাড়ির সীমানা প্রাচীরের টিনের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এতে শরীরের বিভিন্ন টিন ও বাঁশের বাতির আঘাত পেয়ে তারা দুইজন গুরুতর আহত হয়। 

পরে এলাকবাসী ও স্বজনরা তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে তারা দুইজন মারা যায়।  সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad