Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পঞ্চগড়ে মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্ট

পঞ্চগড়ে মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্ট

পঞ্চগড় প্রতিনিধি ►

পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবু সায়েম। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দল। কিশোর অপরাধ থেকে দূরে রাখতে জেলা পুলিশ এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

আয়োজকেরা বলছেন, কিশোর অপরাধ, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। পঞ্চগড়ে নকআউট পদ্ধতিতে ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল রংপুর বিভাগীয় পর্যায়ে খেলবে। আর বিভাগীয় পর্যায়ে সেরা দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম বলেন, ‘পঞ্চগড়ের তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলো খুঁজে বের করে তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আইজি স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad