Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ডেস্ক ►

দেশেরসর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকেবসতে শুরু করেছে শীত।তাপমাত্রা কমে ১১ দশমিক১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসায়জেলার জনজীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভোরবেলাও রাতে হিমেল বাতাসেরসঙ্গে কুয়াশা না থাকলেও ঠান্ডারতীব্রতা বেশ অনুভূত হচ্ছে।আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রিরেকর্ড করা হয়েছে। যাগত কয়েক দিনের তুলনায়সবচেয়ে কম। এবছরে এটাইসর্বনিম্ন তাপমাত্রা। 

​সকালেরদিকে ঠান্ডা বাতাসে স্বাভাবিক কাজকর্ম কিছুটা ধীরগতিতে শুরু হলেও বেলাবাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলে। রোদেরউষ্ণতায় দিনের একটি অংশে স্বস্তিফিরলেও সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রাদ্রুত কমতে শুরু করে।মধ্যরাত থেকে ভোর পর্যন্তকনকনে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় শীতেরপ্রকোপ সবচেয়ে বেশি টের পাওয়াযাচ্ছে।

​শীতেরএই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেননিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।ভোরবেলা জীবিকার তাগিদে ঘর থেকে বেরহওয়া চা শ্রমিক, দিনমজুর, পাথর ও বালু শ্রমিকএবং ভ্যানচালকদের শীত উপেক্ষা করেইকাজে নামতে হচ্ছে। অনেক স্থানে পর্যাপ্তশীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও দরিদ্র পরিবারগুলোরকষ্ট বাড়ছে। পাশাপাশি শীতের শুরুতেই সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহঠান্ডাজনিত নানা রোগব্যাধির ঝুঁকিতৈরি হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে দেখা গেছে। তবেবিশেষ করে শিশু ওবয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন স্থানীয় চিকিৎসকরা।

​তেতুলিয়াআবহাওয়া অফিস সূত্রে জানাযায়, হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড়ে তুলনামূলক আগে ও বেশিশীত অনুভূত হয়। উত্তর-পশ্চিমদিক থেকে বয়ে আসাশীতল বায়ুপ্রবাহ এবং রাতের আকাশপরিষ্কার থাকায় তাপমাত্রা আরও নিচে নামারসম্ভাবনা রয়েছে।

তেতুলিয়াআবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পাওয়া তথ্যমতে রবিবার সকাল ৬টায় সর্বনিম্নতাপমাত্রা তেতুলিয়া রেকর্ড করা হয়েছে ১১দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ৯৯ শতাংশ। 

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad