Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পর্নোগ্রাফির অভিযোগে লালপুরে গ্রেফতার ৩

পর্নোগ্রাফির অভিযোগে লালপুরে গ্রেফতার ৩

লালপুর (নাটোর) প্রতিনিধি ►
নাটোরের লালপুরে জোরপূর্বক অপহরণ, গণধর্ষণ, ভিডিও ধারণ এবং পুলিশ পরিচয়ে অর্থ দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার উত্তর লালপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর লালপুর (ছয়রাস্তার মোড় মন্ডলপাড়া) গ্রামের মোঃ আজের আলীর ছেলে মোঃ আশিক জামান (২০), হাফিজুল ইসলামের ছেলে মোঃ কাজল ইসলাম (১৯) এবং জোতদৈবকী গ্রামের মোঃ সাইদুল ইসলাম ওরফে ভেগা মন্ডলের ছেলে মোঃ শাকিল ইসলাম বাদল (২৩)। 


পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুরে ২৪ বছর বয়সী এক তরুণী ১নং আসামি আশিকের সাথে দেখা করতে গোপালপুর রেলগেটের সিএনজি স্ট্যান্ডে যান। পরে ইজিবাইক যোগে গ্রীনভ্যালী পার্ক ঘোরাঘুরি শেষে বিকেল তিনটার দিকে আশিক ও কাজল ভিকটিমকে জোরপূর্বক জোতদৈবকী গ্রামে শাকিলের বসতবাড়িতে নিয়ে যায়। অভিযোগ সূত্রে জানা যায়, সেখানে শাকিলের শয়নকক্ষে আসামি আশিক ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। একই সময়ে গোপনে শাকিল তার মোবাইল ফোনে এই অশ্লীল দৃশ্য ভিডিও করে এবং পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে সেও ভিকটিমাকে ধর্ষণ করে।

এরপর অপর আসামি কাজল কক্ষে প্রবেশ করে ভিকটিমকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিকেল আনুমানিক ৫টার দিকে ৪নং আসামি মেহেদী ঘরে ঢুকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ৬০ হাজার টাকা দাবি করে। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবহৃত স্মার্টফোনের সিম খুলে ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। এর পরদিন ৪ অক্টোবর সকালে আসামি আশিক ভিকটিমকে ফোন করে আরও ২০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।


ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ভিকটিম লালপুর থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভোরে উত্তর লালপুর গ্রামের আশিকের বসতবাড়ি থেকে তিন আসামিকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad