Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

পলাশবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশবাড়ী প্রতিনিধি ►
পলাশবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা স্লোগানকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি 
র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল ইয়াসা রহমান তফাদার,পলাশবাড়ী থানার ওসি তদন্ত প্রশান্ত কুমার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন,উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলাম,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমাদুল হাসান,বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি ম্যানেজার আনোয়ার জাহিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad