Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

পলাশবাড়ী প্রতিনিধি
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশবাড়ীতে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি  সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। ২৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সালাউদ্দিন আহমেদ খান এর সভাপতিত্বে জাতীয় পুষ্টি  সপ্তাহ শুভ উদ্বোধন করেন।
এসময়  বক্তব্য দেন, আবাসিক মেডিকেল অফিসার আরএমও ইসতিয়াক আমিন অলিভ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা গোলেনুর,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন,সাব ইন্সপেক্টর জুয়েল রানা,সাংবাদিক ফেরদাউছ মিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ও সাদেকুল ইসলাম রুবেল প্রমুখ।এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা
-কর্মচারীরা উপস্থিত ছিলেন  

সভায় বক্তারা,শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করাসহ জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণের উপর গুরুত্ব এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad