Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২২ মিনিট আগে
ফটো কার্ড

পলাশবাড়ীতে পানহাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

পলাশবাড়ীতে পানহাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

পলাশবাড়ী প্র্রতিনিধি ►

গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হওয়া সংঘর্ষে সামিউল ইসলাম অভি নামের এক জামায়াত নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই মৃত্যুর ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলার খবর পাওয়া গেছে।

নিহত সামিউল ইসলাম অভি পলাশবাড়ী উপজেলা জামায়াতের পৌর শাখার অফিস সম্পাদক ছিলেন। গত ২০ মে বিকেলে উপজেলার ছোটশিমুলতলা পানহাটির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ইটের আঘাতে সামিউলের বুকের ভেতরে গুরুতর চোট লাগে। ঘটনার পরপরই তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

গত ২৯ মে সামিউলের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি মামলা হয়েছে। বর্তমানে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশীদুল বারী পুরো ঘটনার তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে। শনিবার বাদ জোহর নিহতের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad