
পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকান্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি
আসাদুজ্জামান রুবেল ►
গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে গবাদিপশু, খাদ্যশস্য ও পোশাক-পরিচ্ছদসহ সর্বস্ব পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।অত্রালাকাবাসি সূত্র জানায় গত শনিবার ১১ এপ্রিল সন্ধায় উপজেলার পবনাপুর ইউপির পূর্বগোপিনাথপুর গ্রামে আব্দুল জলিলের বসতবাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।এসময় বাড়িটির ঘরদরজা,নগদ অর্থ,ধান-চাল,গরু-ছাগল,হাঁস-মুরগী ও পোশাক-পরিচ্ছদসহ সবকিছু সম্পূর্ণ ভস্মীভূত হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট জ্বলন্ত আগুনের লেলি-হান শিখা দ্রুত পুরোবাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পলাশবাড়ী থেকে ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।আগুন নিভাতে গিয়ে এ সময় বেশ কয়েকজন কমবেশি আহত হয় বলে জানা যায়।ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বাস করছেন।
বিষয়টি অবগত হয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ এর নেতৃত্বে উপজেলাপ্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুস সালাম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সরেজমিন পরিদর্শনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।এসময় তারা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সম্ভাব্য সবধরনের সহায়তা দানের আশ্বাস প্রদান করেন।