Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১০-২০২২, সময়ঃ সকাল ১১:১৫
  • ১১৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্ক ►

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল শান্ত দলকে ভরসা দিচ্ছিলেন। এরপর দ্রুত পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে টাইগাররা। ফিরেছেন লিটন-সাকিবসহ দলকে ভরসাদেওয়া ব্যাটাররা।  

বাংলাদেশ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে। ক্রিজে থাকা আফিফ হোসেন ১২ রানে খেলছেন। তার সঙ্গী নুরুল হাসান। 

সৌম্য সরকার ১৪ বলে দুই চারে ১৪ করে ক্যাচ দিয়ে প্রথমে ফিরে যান। এরপর নাজমুল শান্ত ২০ বলে চারটি চারে ২৪ রান করে আউট হয়েছেন।  লিটন আউট হয়েছেন ১১ বলে ৯ রান করে। সাকিব সীমানায় ক্যাচ দিয়েছেন ৭ রানে। এরপর ইয়াসির ৩ রান করে বোল্ড হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad