Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

পারিবারিক কলহে সাত মাসের শিশুকে আছাড় দিয়ে মারলেন বাবা

পারিবারিক কলহে সাত মাসের শিশুকে আছাড় দিয়ে মারলেন বাবা

অনলাইন ডেস্ক ►
রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে সাত মাস বয়সী শিশুকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা শিশুটি একদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া এলাকার ফুলবাড়িয়া বস্তিতে এ ঘটনা ঘটে। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রিকশাচালক কবির হোসেন তার স্ত্রী লিমা আক্তারের কোল থেকে সাত মাস বয়সী ছেলে রাফাকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন বলে অভিযোগ।

গুরুতর আহত শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়। নিহত রাফা দম্পতির একমাত্র সন্তান। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে হলেও বর্তমানে তারা তুরাগের ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করতেন।

শিশুটির মা লিমা আক্তার জানান, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, ঝগড়ার একপর্যায়ে তার স্বামী সন্তানকে কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় দেন। স্বজনদের দাবি, কবির হোসেন নিয়মিত কাজ করতেন না এবং মাঝেমধ্যে মাদক সেবন করতেন। এসব বিষয় নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পেয়ে বুধবার রাতেই কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে শিশুটিকে আছাড় দেওয়ার তথ্য পাওয়া গেছে। শিশুটির মৃত্যুর পর দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad