Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

পারিবারিক কলহের জেরে ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা

পারিবারিক কলহের জেরে ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি ►

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় ঈদের দিন দুপুরে মিমি বেগম (২৬) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রুবেল মন্ডলের (৩০) বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রী রুবেল মন্ডল এবং মিমির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার দুপুরে কোনো এক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রুবেল ধারালো চাকু দিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad