Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৪৫
ফটো কার্ড

পার্বতীপুর রেল হেড ডিপোতে পদ্মা মেঘনা যমুনা কোম্পানীর এমডির পরিদর্শন

পার্বতীপুর রেল হেড ডিপোতে পদ্মা মেঘনা যমুনা কোম্পানীর এমডির পরিদর্শন

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এমএ জলিল সরকার  

পার্বতীপুর রেল হেড ডিপোতে জ্বালানী তেল সংকট নিরসনের লক্ষ্যে আজ বুধবার দুপুরে পদ্ম, মেঘনা ও যমুনা -৩ অয়েল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জ্বালানী তেলের সংকটের বিষয় দিনাজপুরের পেট্রোলিয়াম মালিক সমিতির জেলা প্রতিনিধি, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও ডিপোর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে জ্বালানী তেল সংকট নিরসনের বিষয়ে আলোচনায় আশ্বাস দেন এ ডিপোতে জ্বালানী তেল সংকট হবে না। এখানে ভারত-বাংলাদেশ ফেন্ডশীপ পাইপ লাইনের মাধ্যমে দফায় দফায় জ্বালানী তেল আসছে। খুলনার রশিদপুর থেকেও বাংলা পেট্রোল এ ডিপোতে সরবরাহ করা হচ্ছে। দিনাজপুর জেলার পেট্রোলিয়াম মালিক কমিটির সভাপতি এ্যাডভোকেট শাহিন আলম ও রজব আলী সরকার ট্যাংক লরীর সভাপতি আতাউর রহমান আতু, সাধারন সম্পাদক আতউর রহমান প্রতিনিধিদের উদ্দেশে বলেন, এ ডিপোতে তেল আসলেই আমাদের আশে পাশের ফিলিং স্টেশনেজ্বালানী তেল সরবরাহের নিশ্চিতের আহবান জানান। 

৩ কোম্পানীর এমডি মফিজুর রহমান (পদ্মা) খায়রুল হাসান (মেঘনা) ও আমির মাসুদ (যমুনা) তারা আশ্বাস দেন ডিপোতে পর্যপ্ত পরিমান তেল মুজুদ আছে সেখান থেকে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে। জীবন চন্দ্র ভৌমিক ডিপো ইনচার্জ (পদ্মা) জানান ডিজেল ৭০ লাখ লিটার, অকটেন ৪৭ হাজার লিটার, পেট্রোল ১ লাখ ৮৭ হাজার লিটার ও নতুন ট্যাংকিতে ৫৫ লাখ যাচাই বাছাই শেষে ১ সপ্তাহ পর তা সরবরাহ করা হবে। এছাড়াও উপস্থিত ছিলেন যমুনা অয়েল ডিপোর ইনচার্জ সমীর কুমার পাল মেঘনার ব্যবস্থাপক (পরিচালন) কাজী মুহঃ রবিউল আলম ও পদ্মার সিনিয়র অফিসার (পরিচালন) বাকি ২ কোম্পানীর তথ্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad