Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পার্বতীপুরে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

পার্বতীপুরে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►
দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃজেলা ছিনতাই ও পকেটমার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেল থানা পুলিশ। গতকাল শনিবার রাত ১২ টার দিকে পার্বতীপুর থেকে ঢাকা অভিমুখে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরুর প্রাক্কালে পকেট থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে চক্রের ৫ সদস্যকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত সুরিং বিশ্বাসের ছেলে মোঃ সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পশার তালুক (মন্ডলপাড়া) এলাকার রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার মৃত কুব্বাত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়া এলাকার মৃত কুটি মিয়া মোল্লার ছেলে মোঃ রুহুল আমিন (৫৯)।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রেলপথে যাত্রীদের মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনতাইকারী দলের সদস্য। আটক ৫ ব্যক্তির মধ্যে ৩ জনের বিরুদ্ধে পার্বতীপুর রেলথানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে ১ জনকে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনে রেকর্ডকৃত ভিডিও দেখে সনাক্ত করা সম্ভব হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উন-নবী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা (নম্বর: ০২, ধারাঃ ৩৭৯,৩৪, তারিখঃ ২০/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad