Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

পিএসএলের ফাইনালে নাহিদ ও পেরেরার রানআউট বিতর্ক: কী বলছে আইসিসির নিয়ম?

পিএসএলের ফাইনালে নাহিদ ও পেরেরার রানআউট বিতর্ক: কী বলছে আইসিসির নিয়ম?

অনলাইন ডেস্ক ►

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে একটি রানআউটকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। হায়দরাবাদ কিংসের ব্যাটার কুশল পেরেরার আউট হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ঘটনার মূলে ছিলেন বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানা।

ম্যাচের অষ্টম ওভারে নাহিদ রানার একটি বল খেলার পর রান নিতে দৌড়ান কুশল পেরেরা। ঠিক সেই মুহূর্তে বল থামাতে গিয়ে নাহিদ রানার গতিপথ পেরেরার দৌড়ের লাইনের সাথে মিলে যায়। সংঘর্ষ এড়াতে পেরেরা কিছুটা সরে গিয়ে দৌড়াতে বাধ্য হন, যা তার গতি কমিয়ে দেয়। এই সুযোগে ফিল্ডারের নিখুঁত থ্রোতে স্টাম্প ভেঙে যায় এবং পেরেরা সাজঘরে ফিরতে বাধ্য হন।

ঘটনাটি ঘটার সাথে সাথেই পেরেরা আম্পায়ারের কাছে অবস্ট্রাকশন বা বাধার অভিযোগ জানান। তবে দীর্ঘক্ষণ ভিডিও রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। এ নিয়ে দর্শকদের একাংশের দাবি, নাহিদ রানা ইচ্ছাকৃতভাবে পথ আটকেছেন, তাই এটি নট-আউট হওয়া উচিত ছিল। 

ক্রিকেটের আইন অনুযায়ী, রানআউট (ল-৩৮) তখনই হবে যখন কোনো ব্যাটার ইচ্ছাকৃত বাধা ছাড়াই রান নিতে গিয়ে আউট হন। অন্যদিকে, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড (ল-৩৭) তখনই কার্যকর হয় যখন কোনো ক্রিকেটার ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বা রান নেওয়ায় বাধা দেন। আম্পায়ারদের মতে, নাহিদ ও পেরেরার মধ্যে সংঘর্ষটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এটি খেলার একটি স্বাভাবিক অংশ। ফলে আইনি দৃষ্টিতে আম্পায়ারের সিদ্ধান্তটি সঠিক ছিল বলেই গণ্য হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad