Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

পীরগঞ্জে আঙুর চাষে বিপ্লব: বছরে ৩০ লাখ টাকা আয়ের স্বপ্ন

পীরগঞ্জে আঙুর চাষে বিপ্লব: বছরে ৩০ লাখ টাকা আয়ের স্বপ্ন

ঠাকুরগাঁওয় প্রতিনিধি ►

দীর্ঘ তিন দশকের প্রবাস জীবন শেষে দেশে ফিরে অনন্য এক নজির স্থাপন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সফল কৃষক আবুল কালাম আজাদ। নিজ প্রচেষ্টায় চার বিঘা জমিতে গড়ে তুলেছেন আঙুরের বাগান, যা এখন এলাকাবাসীর কাছে বিস্ময়।

বাগানে ২২টি উচ্চফলনশীল জাতের প্রায় ১,২০০টি গাছ রয়েছে। ইউটিউব থেকে আধুনিক চাষ পদ্ধতি শিখে তিনি সফল হয়েছেন। আজাদের ভাষ্যমতে, বাগান তৈরি করতে তার প্রায় ১৬ লাখ টাকা খরচ হয়েছে। প্রথম বছরেই তিনি ১৫ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন। খরচ বাদে তার লক্ষ্য প্রতি বছর ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় করা। স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তার এই সাফল্য দেখে স্থানীয় অন্য কৃষকরাও এখন আঙুর চাষে আগ্রহী হয়ে উঠছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad