Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পীরগঞ্জে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

পীরগঞ্জে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

পীরগঞ্জ প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জে ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার তালিকাভুক্ত হতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শওকত (২৪)। তিনি কক্সবাজারের উখিয়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তৈয়ব এর ছেলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ভুয়া নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে ভোটার হওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে আসেন ওই যুবক। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি নিজেকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করেন। পরে নির্বাচন কার্যালয় থেকে পুলিশে খবর দেওয়া হলে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে পাঁচগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল জানান, আমার ইউনিয়নের ঠিকানা ও আমার স্বাক্ষর স্ক্যান করে ভোটার হতে গিয়েছিল ওই যুবক। কাগজপত্র যাচাই কালে দেখা গিয়েছে যে জন্ম নিবদ্ধন দিয়েছে সেটি ঢাকায়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান জানান, ফিঙ্গারপ্রিন্ট ও তথ্য যাচাইয়ের সময় উক্ত যুবকের কথা বার্তায় সন্দেহ হলে গ্রাম, বাবার ও দাদার নাম জানতে চাই।

বাবার নাম সঠিক বলতে পারলেও দাদার নাম বলতে পারেনি। এরপর জিজ্ঞাসাবাদ কালে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। তিনি আরও জানান, পীরগঞ্জের স্থানীয় ঠিকানার যেসব কাগজপত্র জমা দিয়েছিলেন, তা যাচাই করে ভুয়া প্রমাণিত হয়। পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ভুয়া কাগজপত্র তৈরিতে স্থানীয় কোনো চক্র জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad