Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্রতিকূলতাকে জয় করার মন্ত্র শোনালেন পূর্ণিমা

প্রতিকূলতাকে জয় করার মন্ত্র শোনালেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক ►

ঢাকাই সিনেমার চিরসবুজ ও জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বরাবরই তার ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকেন। রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি লক্ষ করা যায়। সম্প্রতি ফেসবুকে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

নিজের একটি নান্দনিক ছবি পোস্ট করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’ তার এই দার্শনিক উক্তিটি মূলত মানুষের মনের গহীন কোণে জমে থাকা বিষণ্ণতাকে কাটিয়ে ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার এক অনন্য বার্তা। প্রতিকূল পরিস্থিতিতেও আত্মবিশ্বাস অটুট রাখার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা প্রশংসিত হয়েছে নেটিজেনদের কাছে। মন্তব্যের ঘরে ভক্তরা তার এই ইতিবাচক মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শেষে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন পূর্ণিমা। তখন তিনি ছিলেন কেবল নবম শ্রেণির ছাত্রী। এরপর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad