Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

প্রথমবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বসিত তৃণমূল

প্রথমবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বসিত তৃণমূল

অনলাইন ডেস্ক ►

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রবিবার (৯ আগস্ট) তার এই একদিনের সফরকে ঘিরে বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও বিশেষ প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ৯টায় তিনি কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মিডা (মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ)-এর কার্যক্রম পরিদর্শন করবেন। দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন এবং গৃহহীনদের হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন। এরপর ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে হাটহাজারী গিয়ে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত এবং স্থানীয় সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করবেন।

এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো সন্ধ্যার সাংগঠনিক সভা। চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে আয়োজিত এই সভায় তিনি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিএনপি এবং ১১টি অঙ্গ-সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। প্রথমবারের মতো শীর্ষ নেতৃত্বের এমন সরাসরি অংশগ্রহণের সুযোগে নেতাকর্মীরা দারুণ উচ্ছ্বসিত।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের কল্যাণ এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তৃণমূলকে দলের প্রাণ মনে করা প্রধানমন্ত্রী এই সভায় সরাসরি নেতাকর্মীদের কথা শুনবেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। সফরের শেষ পর্যায়ে রাত ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। তার এই সফর বৃহত্তর চট্টগ্রামে দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad