Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

প্রাথমিক গোল্ডকাপে বালক-বালিকা দুই বিভাগেই জেলা চ্যাম্পিয়ন ফুলছড়ি

প্রাথমিক গোল্ডকাপে বালক-বালিকা দুই বিভাগেই জেলা চ্যাম্পিয়ন ফুলছড়ি

আমিনুল হক, ফুলছড়ি

গাইবান্ধায় অনুষ্ঠিত প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ফুলছড়ি উপজেলা। দুই বিভাগেই রানার্সআপ হয়েছে সুন্দরগঞ্জ উপজেলা। শনিবার (১৬ মে) সকালে গাইবান্ধা জেলা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

এতে ফুলছড়ি উপজেলার ঘোলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ২-১ গোলে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  পরে দুপুরে একই মাঠে বালক বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ফুলছড়ি উপজেলার কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-১ গোলে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।  

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, 

ফুলছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন সোহাগসহ জেলার সাত উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীরা।  ফুলছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন হওয়া উভয় দলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad