Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

ফিফার বিশ্বকাপসেরা একাদশে যারা

ফিফার বিশ্বকাপসেরা একাদশে যারা

অনলাইন ডেস্ক ►
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ২৩তম আসরের টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। একাদশের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে গোলরক্ষক ভজিনিয়া। ফলে একাদশে জায়গা হয়নি চ্যাম্পিয়ন স্পেনের গোলরক্ষক গোল্ডন গ্লাভজয়ী উনাই সিমনের!

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রাক সংস্থা ফিফা বুধবার রাতে স্বপ্নের একাদশ ঘোষণা করে। প্রত্যাশিতভাবেই একাদশে আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড। একাদশে সর্বোচ্চ তিনজন করে আছেন বিশ্বকাপজয়ী স্পেন এ চতুর্থ স্থানধারী ফ্রান্স থেকে। দুজন আছেন রানার্স আপ আর্জেন্টিনার।

গোলরক্ষক পজিশনে সিমোন ছাড়াও ভজিনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন গতবারের গোল্ডেন গ্লাভ জয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলয় রুম। ৪০ বছর বয়সে নজরকাড়া পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেলে দিলেন ভজিনিয়া। যদিও শেষ বত্রিশে আর্জেন্টিনার কাছে হেরে শেষ হয় কেপ ভার্দের যাত্রা।

আসরে সর্বোচ্চ ১০ গোল এমবাপের। বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলও তার। আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল মেসির। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায়ও তিনি আছেন দুইয়ে, ২১ গোল নিয়ে। এবারের আসরের জায়ান্ট কিলার হয়ে ওঠা নরওয়ের সেরা ফরোয়ার্ড হলান্ড ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ সাতটি করে গোল করেন।

সাতটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করা ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যামও প্রত্যাশিতভাবে আছেন তার পজিশনে। ৪-৩-৩ ফরম্যাটের অন্য তিন মিডফিল্ডার হলেন এবারের গোল্ডেন বল জয়ী রদ্রি ও এক আসরে সর্বোচ্চ সাতটি অ্যাসিস্টের রেকর্ড গড়া মাইকেল ওলিসে।

দুই ফুলব্যাকে আছেন দুই স্প্যানিশ পেদ্রো পররো ও মার্ক কুকুরেইয়া। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম গোল খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে স্পেন, মাত্র একটি; রক্ষণে দলটির দুর্দান্ত যাত্রায় বড় ভূমিকা আছে এই দুজনের। রক্ষণে বাকি দুই জন হচ্ছেন আর্জেন্টাইন সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্তিনেস ও ফরাসি সেন্টার-ব্যাক দাইয়ু উপামেকানো। বিস্ময়ের ব্যাপার হলো, একাদশে জায়গা হয়নি সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব পাওয়া পাউ কুবার্সি।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad