Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৮ মিনিট আগে
ফটো কার্ড

ফুলছড়িতে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ফুলছড়িতে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পেয়াজ সংরক্ষণের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ই মে) দুপুরে ফুলছড়ি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলছড়ির আয়োজনে এ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার জেলা প্রশিক্ষণ অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার নিপুন দেবনাথ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পেয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি অপচয়ও কমবে। সরকারের কৃষিবান্ধব এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad