Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়িতে ক্যাম্পেইনে ২৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

ফুলছড়িতে ক্যাম্পেইনে ২৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

ফুলছড়ি প্রতিনিধি ►
আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, এবারের ক্যাম্পেইনে ফুলছড়ি উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৯ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুহুল আমিন মিয়া, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক।

বক্তারা বলেন, শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন-এ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পেইনকে শতভাগ সফল করতে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad