Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

বগুড়া আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ►

বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে তিনি এই ভবনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ভবনটি নির্মাণের জন্য সরকারি তহবিল থেকে ১৫ লাখ টাকা এবং সমিতির লাইব্রেরিতে বই সংগ্রহের জন্য আরও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

এর আগে, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার নিজ জেলায় প্রথম সফর। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরের অংশ হিসেবে আজ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বগুড়ায় পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad