Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়ায় শেয়াল কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ

বগুড়ায় শেয়াল কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ

বগুড়া প্রতিনিধি ►
বগুড়ায় শেয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটর সাইকেল চালক পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি জেলার ধুনট উপজেলায় আনারপুর গ্রামে শনিবার রাত ৮টার দিকে ঘটেছে। এঘটনায় নিহত ব্যক্তি হলেন- আব্দুল বাছেদ রুবেল (৪২), তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। নিহত রুবেল উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে। ধুনট-জোশিমুল সড়কের আনার গ্রামে এ দূর্ঘটনা ঘটে। রবিবার দুপুরে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল বাছেদ রুবেল ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামত করে জীবিকা নির্বাহ করেন। শনিবার রাত ৮টার দিকে রুবেল ধুনট শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে আনারপুর গ্রামে এলাকায় পৌছলে ওই সময় শেয়াল রাস্তা পারাপারকালে চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রুবেল ছিটকে পড়ে আহত হন।

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় শারীরিক অবস্থার অবণতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রুবেল মারা যান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে রুবেলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad