Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

বসুন্ধরা শুভসংঘ সাদুল্লাপুর উপজেলা কমিটি গঠন

বসুন্ধরা শুভসংঘ সাদুল্লাপুর উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি ►
বসুন্ধরা শুভসংঘের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা শাখার নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সংগঠনটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মোস্তাফিজার ছাদী, মোঃ সামিউল আলম সরকার ও মেজবাহুল হাসান রিয়ন।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ জে আশিকুর রহমান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আহসান হাবীব, মোঃ আহসান হাবীব, মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, মোঃ রুবেল মিয়া, অনিক চন্দ্র শীল, আনিশা রহমান নিশু ও মিতু আক্তার মৌ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সজীব সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু কাউসার, মোঃ আবিদ হাসান, মোঃ আশাদুজ্জামান রিয়ন ও জুলিয়া জান্নাত জেমি।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ দীপন মিয়া দায়িত্ব পালন করবেন। ইভেন্ট সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ ফরিদ মন্ডল এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মমিনুল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ আবু ওসমান তমাল, মোঃ ওয়ালিফ প্রান্ত, মিথুন হাসান রকি ও খন্দকার ফাতিন হাসানাত অনিক। নবগঠিত এই কমিটির মাধ্যমে সাদুল্লাপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad