Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২৭ মিনিট আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

অনলাইন ডেস্ক ►

আসন্ন সাদা বলের সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন গতির ঝড় তোলা পেসার এনরিখ নরকিয়া এবং চোট কাটিয়ে দলে ফিরেছেন লুঙ্গি এনগিডি। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে খেলোয়াড়দের বিভিন্ন সমন্বয় পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে প্রোটিয়াদের।

দলের প্রধান কোচ কনরাড জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের আগে খেলোয়াড়দের কাজের চাপের ভারসাম্য রক্ষা করাও এই দল নির্বাচনের অন্যতম কারণ। সিরিজে কেশব মহারাজের নেতৃত্বে ওয়ানডে এবং বিয়র্ন ফরটুইনের নেতৃত্বে টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দলটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad