Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:৫০
ফটো কার্ড

বাঘাইড় মাছের ওজন ৯০ কেজি, এক লাখ টাকায় বিক্রি

বাঘাইড় মাছের ওজন ৯০ কেজি, এক লাখ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ৯০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। হঠাৎ করেই জেলেদের জালে মাছটি আটকা পড়ে। সেটিকে টেনে তুলতে হিমশিম খান তারা। পরে নদের পাড়ে মাছটির প্রদর্শনী হয়। ভিড় করেন অসংখ্য স্থানীয় মানুষ। অনেক দামাদামির পর শেষ পর্যন্ত এক লাখ টাকায় বিক্রি হয় মাছটি। স্থানীয়রা জানান, শুক্রবার ব্রহ্মপুত্র নদের কামারজানি এলাকায় মোস্তাফা মিয়া প্রতিদিনের মতো জাল ফেলেন। হঠাৎ করেই পানিতে তুমূল আলোড়ন সৃষ্টি হলে তিনি বুঝতে পারেন কোনো বড় মাছ কার জালে আটকা পড়েছে।

মোস্তফা মিয়া জানান, অন্যদের সহযোগিতা নিয়ে মাছটি ডাঙ্গায় তুলতে হয়েছে। তিনি স্থানীয় বাজারে মাছটি নিয়ে গেলে সেখানে অনেকে দামদর করেন। পবিত্র ঈদুল ফিতরের আগের দিন বিশাল আকৃতির এই মাছটিকে তিনি আল্লাহর দান বলেই মনে করছেন। তিনি আরো জানান, মাছটির আরো দাম হওয়া উচিত ছিল।

কিন্তু খুব বেশি দর ওঠেনি। পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লক্ষ টাকা দিয়ে কিনে নেন। এরপর সবুজ মিঁয়া মাছটি গাইবান্ধাজেলা শহরের পুরাতন বাজারে নিয়ে গিয়ে কেটে কেজি দরে বিক্রি করেন। বাজারে মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। বড় মাছের স্বাদ নিতে সাধারণ মানুষ লাইন ধরে তাদের সাধ্যমতো মাছ কেনেন। বাঘাইর মাছ থেকে এক কেজি মাছ কিনেছেন শহরের মুন্সি পাড়ার জুয়েল মিয়া। তিনি জানান, এক সময় ব্রহ্মপুত্র নদে প্রায়ই ধরা পড়ত বাঘাইর। হঠাৎ করে আজ মাছটি কিনতে পেরে তিনি খুশি।
শহরতলীর বাহার উদ্দিন বলেন, ‘সাধ্য থাকলে পুরো মাছটাই কিনে নিতাম। কিন্তু তিন কেজির বেশি কিনতে পারলাম না। মাত্র ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় বিশাল এই বাঘাইড়ের কেটে রাখা টুকরোগুলো।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad