Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৭-২০২৬, সময়ঃ দুপুর ০২:৪৯
ফটো কার্ড

বৃষ্টি হলেই মাঠে থইথই পানি

বৃষ্টি হলেই মাঠে থইথই পানি

নিজস্ব প্রতিবেদক ►
বৃষ্টি হলেই মাঠে থইথই পানি। ক্লাশে যেতে পানি কাঁদায় একাকার হয়ে যায় শিক্ষার্থীরা। চরম দুর্ভোগে পড়েন শিক্ষকরাও। বন্ধ হয়ে যায় খেলাধুলা। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের চিত্র এরকমই।জানা গেছে ২০২৪ সালে মাঠ ভরাট সিদ্ধান্ত হয় কিন্তু দুই বছর পরেও এখনও মাটি ভরাট করা হয়নি।

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে বের হতে পারে না। আসা যাওয়ার সময় কেউ না কেউ পা পিছলে পড়ে যায়। তখন পোশাক, বইখাতা সবকিছু ভিজে যায়। আর মাঠে পানির জন্য খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল। আমরা চাই মাঠের জলাবদ্ধতার দ্রুত সমাধান হোক। মাঠে খেলতে চাই, দৌড়ঝাঁপ করতে চাই।

‎গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। এজন্য পানি সেচের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad