Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক ►

নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির কার্ডধারী পরিবারগুলোর মাঝে সাশ্রয়ী মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৯ লাখ টাকা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন পায়।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে স্থানীয়ভাবে এই ডাল কেনা হবে। দরপত্র প্রক্রিয়ায় তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, যার মধ্যে মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা হিসেবে খুলনার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’-কে নির্বাচন করা হয়েছে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৯ পয়সা। সে অনুযায়ী ১০ হাজার টনের মোট খরচ দাঁড়াবে ৭৬ কোটি ৭৯ লাখ টাকা, যার বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টি থাকবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির মাধ্যমে ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৭ হাজার ৫২৮ টন ডাল কেনা হয়েছে। নতুন এই ১০ হাজার টন যোগ হলে মোট সংগ্রহের পরিমাণ দাঁড়াবে ২৭ হাজার ৫২৮ টন। উল্লেখ্য, টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad