Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

ভুল ক্যাটাগরির যান চালালে বা লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থা নেবে বিআরটিএ

ভুল ক্যাটাগরির যান চালালে বা লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থা নেবে বিআরটিএ

অনলাইন ডেস্ক ►

দেশের সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা লাইসেন্সে উল্লেখ নেই এমন শ্রেণির যান চালানো এখন থেকে কঠোরভাবে দমন করা হবে।

সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যানবাহন চালালে সর্বোচ্চ ছয় মাসের জেল, ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া বারবার একই অপরাধ করলে লাইসেন্স বাতিল করা হতে পারে। বিআরটিএ জানায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালক উভয়কেই সচেতন হতে হবে। বিশেষ করে চালকদের শারীরিক ও মানসিকভাবে সক্ষমতা যাচাই করেই দায়িত্ব পালন করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad