Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়: ৩৫ দিনে বাতিল ২৪৫ ফ্লাইট

মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়: ৩৫ দিনে বাতিল ২৪৫ ফ্লাইট

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত শুক্রবার নতুন করে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৩৫ দিনের ব্যবধানে মোট ২৪৫টি ফ্লাইটের যাত্রা স্থগিত হলো।

বিমানবন্দর সূত্র জানায়, আকাশপথের অস্থিরতার কারণে মূলত সংযুক্ত আরব আমিরাতগামী (শারজাহ, দুবাই ও আবুবাবি) ফ্লাইটগুলো নিয়মিত শিডিউল বজায় রাখতে পারছে না। সবশেষ বাতিলের তালিকায় রয়েছে এয়ার আরাবিয়ার ২টি, সালাম এয়ারের ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট। তবে প্রতিকূলতার মাঝেও গত শুক্রবার ১৫টি ফ্লাইট (৯টি আগমন ও ৬টি নির্গমন) সচল ছিল।

এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যুদ্ধাবস্থার কারণে ফ্লাইটগুলো বাতিল করতে কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে। এতে হাজার হাজার প্রবাসী এবং পর্যটক চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন সংশ্লিষ্ট সবাই।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad