
নিজস্ব প্রতিবেদক ►
ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৬ষ্ঠ পর্যায় প্রকল্পের গাইবান্ধা জেলা কার্যালয়ের আওতাধীন প্রাক-প্রাথমিক, শিশু গীতা শিক্ষা কেন্দ্র ও বয়স্ক গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও শিক্ষকগণের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয়ের আয়োজনে ১০টি ইভেন্টে জেলার বিভিন্ন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ২শতাধিক প্রতিযোগি অংশ নেয়। পরে ইনডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৬ষ্ঠ পর্যায় প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম, সদর উপজেলা মনিটরিং কমিটির সদস্য প্রফেসর সমীর কুমার সরকার, সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, ফিল্ড সুপারভাইজার উত্তম চক্রবর্ত্তী, ফিল্ড সুপারভাইজার অমল চন্দ্র দাস প্রমুখ। উল্লেখ্য, গত ০৮এপ্রিল শুক্রবার রংপুরের ‘ভিন্নজগৎ’ পিকনিক স্পটে গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের অংশগ্রহণে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।